Showing posts with label SHORT TRIP. Show all posts
Showing posts with label SHORT TRIP. Show all posts

Monday, 18 June 2018

ব্যান্ডেল চার্চ (BANDEL CHURCH)

ব্যান্ডেল চার্চ (Bandel Church)
ব্যান্ডেল গির্জা বা ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিষ্টানগির্জাগুলির
একটি। এই গির্জার পোষাকি নাম দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি-রোসারি, ব্যান্ডেল। ১৬৬০ খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত এই গির্জাটি মেরিমাতা (নোসা সেনোরা দি রোজারিও, আওয়ার লেডি অফ দ্য রোজারি) প্রতি উৎসর্গিত।
ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে। ১৫৭১ খ্রিস্টাব্দে তাঁরা মুঘল সম্রাট আকবরের নিকট থেকে হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি পায়। এখানে বসবাস শুরু করলে, তাদের পাদ্রিরা স্থানীয় লোকেদের ধর্মান্তরিত করতে শুরু করেন। ১৫৯৮খ্রিস্টাব্দ নাগাদ হুগলিতে ক্যাথলিক খ্রিষ্টধর্মাবলম্বীর সংখ্যা ছিল প্রায় পাঁচ হাজার। এদের মধ্যে যেমন স্থানীয় অধিবাসীরা ছিল, তেমনি ছিল মিশ্র জাতির লোকজনও।
১৫৭৯ খ্রিস্টাব্দে পর্তুগিজেরা হুগলি নদীর তীরে একটি বন্দর ও দুর্গ নির্মাণ করে এবং অগাস্টিনিয়ানফ্রেয়ারদের একটি দলের সার্ভিস তালিকাভুক্ত করে। এই দলটি ছিল গোয়ার বৃহত্তম ধর্মীয় সংস্থা। পরের বছর ক্যাপ্টেন পেদ্রো তাভারেস সর্বসমক্ষে ক্যাথলিক ধর্মপ্রচার ও গির্জা নির্মাণ করার জন্য সম্রাটের অনুমতি লাভ করেন। এরপর ১৫৯৯ খ্রিস্টাব্দে ব্যান্ডেল চার্চ নির্মিত হয়।
১৬৩২ খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করলে প্রথম গির্জাটি ভষ্মীভূত হয়। এরপর ১৬৬০ খ্রিস্টাব্দে গোমেজ দে সোতো একটি নতুন গির্জা নির্মাণ করেন। মঠের পূর্ব দ্বারে এখনও পুরনো গির্জার কীস্টোন বা ভিত্তিপ্রস্তরটি দেখা যায়।
গির্জার সম্মুখে একটি জাহাজের মাস্তুল রয়েছে। কথিত আছে, বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরিমাতা জাহাজটিকে রক্ষা করেন। এরপর কৃতজ্ঞতাস্বরূপ জাহাজের কাপ্তান মাস্তুলটি গির্জায় দান করেন। গির্জায় তিনটি পূজাবেদি, কয়েকটি সমাধিপ্রস্তর, একটি পাইপ অর্গ্যান ও মেরির একটি সিংহাসন রয়েছে।

























Photography AKC

DATE   
 : 01.05.2018
PLACE : BANDEL, HOOGHLY, WEST BENGAL, INDIA



তথ্যবাংলা উইকিপিডিয়া

কমলাকান্ত কালীবাড়ি (KAMALAKANTA KALIBARI)

কমলাকান্ত কালীবাড়ি, বোরহাট
পূর্ব বর্ধমান জেলার বোরহাটের কমলাকান্ত কালীবাড়ি অত্যন্ত জনপ্রিয় একটি কালীমন্দির। বলা হয় বর্ধমানের বোরহাট পরিচিত সাধক কমলাকান্তের সাধনার ক্ষেত্র হিসেবে। এই মন্দিরেই নাকি সিদ্ধিলাভ করেছিলেন তিনি। সাধক কমলাকান্ত ওরফে কমলাকান্ত ভট্টাচার্য (১৭৬৯ - ১৮২১ খ্রিঃ) মহোদয়ের জন্ম পূর্ব বর্ধমান জেলার KHANO পঞ্চায়েত এলাকার GALSI - 2 ব্লকের চান্না গ্রামে। জানা যায়, মহারাজ তেজচাঁদ মহতাব তাঁকে বর্ধমানে নিয়ে আসেন এবং তাঁর উচ্ছৃঙ্খল পুত্র প্রতাপচন্দ্রকে শিক্ষা দীক্ষায় উপযুক্ত করে তোলার দায়িত্ব দেন। এরজন্য মহারাজ লাকুড্ডিতে একটি বাড়ি আর কোটালহাটে একটি মন্দির তৈরি করে দেন। এই মন্দিরেই সাধক কমলাকান্ত কালীমূর্তি প্রতিষ্ঠা করে পঞ্চমুণ্ডীর আসনে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন বলে জানা যায়।
মন্দিরের ইতিহাস জানায়, ১২১৬ বঙ্গাব্দে সাধক কমলাকান্ত এখানে মায়ের পুজো শুরু করেছিলেন। এই সাধকের ইচ্ছা ছিল মৃত্যুর পর‌ও যেন তাঁকে মায়ের চরণতলে রেখে দেওয়া হয়। সেই ইচ্ছা অনুযায়ীই তাঁর সমাধির উপরই প্রতিষ্ঠা করা হয় মায়ের মূর্তি ও মন্দির। সমাধির উপরে দেবীর প্রতিষ্ঠা করে মন্দিরের নজির গোটা ভারতে কমই আছে। এছাড়াও শোনা যায় সাধক কমলাকান্ত নাকি জানিয়েছিলেন মৃত্যুর পর তাঁকে যেন গঙ্গায় না দেওয়া হয়। এবং কথিত আছে মা গঙ্গা নিজেই তাঁর কাছে এসেছিলেন। মাটি ফুঁড়ে গঙ্গাজল বেরিয়েছিল। সেই জায়গাটিতে কুয়ো বাঁধানো হয়। দেবীর পুজো এখানে গঙ্গাজল নয়, ওই কুয়োর জলেই হয়। সাধক কমলাকান্ত কালী মাকে মাগুর মাছের ভোগ খাওয়াতেন। সেই রীতি মেনে আজও এই দেবীকে প্রতি অমাবস্যায় জ্যান্ত মাগুরের ভোগ দেওয়া হয়।
সাধক কমলাকান্তকে নিয়ে অনেক ঘটনা মানুষের মুখে শোনা যায়। এই মন্দিরের মা কালী যে জীবন্ত, তার প্রমাণ নাকি বর্ধমানের মহারাজাকে দিয়েছিলেন কমলাকান্ত। বেলকাঁটা দিয়ে মায়ের পা ফুটিয়ে রক্ত বের করে তিনি মহারাজকে দেখিয়েছিলেন এই দেবী জীবন্ত। ঘোর অমানিশায় বর্ধমানের আকাশে মহারাজকে পূর্ণিমার চাঁদ দর্শন করিয়েছিলেন এই সাধক। এরকম আরো অনেক কাহিনী শোনা যায়।
(সাধক কমলাকান্তের জন্ম ও মৃত্যুর সাল সম্পর্কে এক এক জায়গায় এক‌ এক রকম দেওয়া আছে। কিছু জায়গায় দেখা যায় তার জন্মসাল ১৭৭২ থেকে ১৮২০। আবার কিছু জায়গায় বিশেষত উইকিপিডিয়া তে দেওয়া আছে ১৭৬৯ থেকে ১৮২১। আমি এক্ষেত্রে উইকিপিডিয়ার টাই দিলাম। আর দুপুরে মন্দির বন্ধ থাকার দরুন বিশেষ ছবি তোলা যায়নি।)




এটি মূল বিগ্ৰহ নয় 

Photography AKC

DATE    : 22.05.2018
PLACE : BORHAT, PURBA-BARDHAMAN, WB, INDIA




তথ্য :
১. সৌরভ মাজি - সংবাদ প্রতিদিন
৩. Wikipedia

Tuesday, 12 June 2018

রাজবলহাট ও রাজবল্লভী মন্দির (RAJBALHAT AND RAJBALLAVI TEMPLE)

রাজবলহাট ও রাজবল্লভী মাতার মন্দির :
রাজবলহাট পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার অন্তর্গত একটি সেন্সাস টাউন।
অতীতের ভুরশুট রাজ্যের রাজধানী ছিল রাজবলহাট। শনিভানগড়ের মৎসজীবি রাজা, চতুরানন্দ নামক এক ব্যক্তির কাছে পরাজিত হন। চতুরানন্দের নাতি কৃষ্ণ রায় ভুরশুট রাজ্য স্থাপন করেন ১৫৮৩-৮৪ খৃষ্টাব্দে। তার বংশধর প্রতাপ নারায়ণ ছিলেন প্রজাপালক ও দাতা প্রকৃতির রাজা। তার পুত্র শিবনারায়ন, তস্য পুত্র নরনারায়ণ রায় ভুরশুটে রাজত্ব করেন। নরনারায়নের রাজত্বকালের শেষে বা তার মৃত্যুর অব্যবহিত পরে বর্ধমান রাজ কীর্তিচন্দ্র ভুরশুট রাজ্য দখল করে নেন। ভুরশুট রাজ্যের রাজধানী রাজবলহাটে তিনটি গড় বা দুর্গ ছিল যদিও বর্তমানে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়না। ৫০০ বিঘা জমিকে দেবোত্তর সম্পত্তি হিসেবে দান করেছিলেন ভূরশুট রাজারা দেবী রাজবল্লভীর মন্দিরের সেবায়।
রাজবল্লভী কালীমন্দির রাজবলহাটের অন্যতম দর্শনীয় স্থান। রাজবল্লভী দেবীর নামানুসারে এই জায়গাটি রাজবলহাট নামে পরিচিত। জাঙ্গীপাড়া ও রাজবলহাট সংলগ্ন এলাকায় দেবী দুর্গা রাজবল্লভী দেবী রূপে পূজিতা হন। ভূরিশ্রেষ্ঠ রাজ, রাজা রুদ্রনারায়ন রায় এই মন্দির নির্মান করেন ষোড়শ শতকে।
রাজবল্লভী কালীবিগ্রহ ছয় ফুট উচ্চ ও শ্বেতবর্ণা। গঙ্গামাটি দিয়ে বিগ্রহ নির্মিত। ত্রিনয়নী মুণ্ডমালিনী দ্বিভূজা বিগ্রহের ডানহাতে ছুরি ও বামহাতে রক্তপাত্র। বিগ্রহটি শ্বেতকালিকা নামেও বিখ্যাত। এই মন্দির চত্বরে রাজবল্লভী দেবীর মন্দির ছাড়াও একাধিক মন্দির রয়েছে। সেগুলি হল : শ্রী ত্র্যম্বকেশ্বর শিবমন্দির, শ্রী সোমেশ্বর শিবমন্দির, শ্রী রাজরাজেশ্বর শিবঃ ও শ্রী নন্দীশ্বর শিবমন্দির ও শ্রী বাণেশ্বর শিবমন্দির। এছাড়াও আছে একটি নাট্যমন্দির। নাট‍্যমন্দিরটি স্থাপিত হয় ১৫ ই মাঘ, ১৩৪৬ শকাব্দ (29 Jan,1940)। 'পীঠ নির্নয়' গ্রন্থে এই স্থানটি অন্যতম শাক্তপীঠ হিসেবে পরিগণিত হয়। এছাড়া রাজবল্লভী মন্দিরে রোজ ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়। ভোগের জন্য ২৫ টাকা দিয়ে কূপন কাটতে হয়। সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত কূপন দেওয়া হয়। আর ভোগ খাওয়ানো শুরু হয় দুপুর ২ টো থেকে।

মন্দির যাওয়ার পথ
রাজবল্লভী মন্দির ২

মন্দির যাওয়ার দরজা

৩ টি শিব মন্দির

বাণেশ্বর শিবমন্দির
নাট্যমন্দির

রাজবল্লভী মন্দির 
ভোগ খাওয়ার সময়


চলছে ভোগ বিতরণ


ভোগ খাওয়ার পরে

Photography AKC
DATE    : 05.05.2018
PLACE : RAJBALHAT, HOOGHLY, WB,INDIA


INFO : বাংলা উইকিপিডিয়া 

Tuesday, 5 June 2018

ক্রিস্ট চার্চ, পূর্ব বর্ধমান (CHRIST CHURCH, EAST BARDHAMAN)



ক্রিস্ট চার্চ, পূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমান জেলাতে অবস্থিত এই গির্জাটি অন্যতম ঐতিহাসিক ও প্রাচীনতম গির্জা। ১৮১৬ সালে ক্যাপ্টেন জেমস স্টুয়ার্টের উদ্যোগে বাসিন্দাদের চাঁদায় তৈরি হয় গির্জাটি। এই গির্জা তৈরিতে বর্ধমানের রাজাদেরও অবদান রয়েছে বলে জানা যায়। ইংরেজ শাসকেরাও গির্জার রক্ষণাবেক্ষণের জন্য বছরে সাড়ে ১২ টাকা আর্থিক অনুদান বরাদ্দ করে। তবে অনেকের দাবি, ১৮৩৬ থেকে ১৮৫২ সালের মধ্যে জার্মান পাদ্রি রেভারেন্ট জেমস্ ওয়াইট ব্রেখটের হাতে গির্জাটি তৈরি হয়।
১৮৯৩ সালের উরসেস্টারের বিশপ জন স্টুয়ার্ট, নরওয়ের আর্চডিকন টমাস টমসন, কেম্ব্রিজের একটি কলেজের শিক্ষক এডওয়ার্ড হেনরি ওই গির্জার ভিতরে একটি বেদী তৈরি করেন।
ক্রিস্ট চার্চ

Photography AKC

DATE : 22.05.2018
PLACE : PURBA-BARDHAMAN, WB, INDIA


তথ্য :
১. আনন্দবাজার পত্রিকা - সোমেন দত্ত - ২৬, ডিসেম্বর,২০১৬
২. Wikipedia
৩. holidayiq

দ্বারিকা চন্ডী মন্দির, দ্বারহাট্টা ( DWARIKA CHANDI TEMPLE, DWARHATTA)

দ্বারিকা চন্ডী মন্দির, দ্বারহাট্টা 

 দ্বারিকা চণ্ডীর পূর্বের মন্দির মোহিনী মোহন সিংহ রায়ের পূর্বপুরুষ নির্মাণ করেন। মন্দিরটি ১১২৬ সালে স্থাপিত বলে মন্দিরের গায়ে একটি প্রস্তর-ফলক লাগানো আছে। সেই মন্দির টেরাকোটা অলংকরণে অলংকৃত ছিল। পরে মন্দিরটি জীর্ণ হয়ে গেলে সর্বসাধারণের আর্থিক ও সক্রিয় সহায়তায় ৬ ই আশ্বিন, ১৪১৩ সনে মন্দিরটি নতুন ভাবে গড়ে ওঠে। বর্তমান মন্দিরের বাইরের দেওয়ালে কোন টেরাকোটার অলংকরণ নেই। অলিন্দে সামান্যই টেরাকোটা অবশিষ্ট আছে। মন্দিরটি অল্প উঁচু ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত, পূর্বমুখী, আটচালা রীতির। গর্ভগৃহের সামনে আবৃত অলিন্দ আছে। মন্দিরের পিছনে পঞ্চমুণ্ডীর আসন ও পাশে দেবীর পুকুর এখনও আছে।


গর্ভগৃহে শ্রীশ্রী দ্বারিকা চণ্ডী প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত। দ্বারিকা চণ্ডী চতুর্ভুজা দুর্গা মূর্তি। দেবীর সঙ্গে আছেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গনেশ। কিন্তু মহিষাসুর অনুপস্থিত। দুর্গা পুজোর সময় দ্বারিকা চণ্ডীর বলিদান হওয়ার পর চারপাশের দশ-বারটি গ্রামের পুজোর বলিদান হয়।

বাইরে থেকে দ্বারিকা চন্ডী মন্দির
 ঢোকার পথ  দ্বারিকা চন্ডী মন্দির
দ্বারিকা চন্ডী মন্দির ১
 দ্বারিকা চন্ডী মন্দির ২
দ্বারিকা চন্ডী মন্দির ৩
পঞ্চমুমুন্ডীর আসন
মন্দিরের পিছন দিকে
দ্বারিকা চন্ডী মন্দির

 বিগ্ৰহ
মন্দির ফটকের বাইরে
দ্বারিকা চন্ডী মন্দির
দ্বারিকা চন্ডী মন্দির ৪



লেখা ঃ শ্যামল কুমার ঘোষ

Photography AKC
DATE : 05.05.2018
PLACE : DWARHATTA, HARIPAL, HOOGHLY, WB,INDIA
INSTAGRAM : 1995akc
FACEBOOK ACCOUNT : https://www.facebook.com/avik.chatterjee.7796420
INSTAGRAM :- https://www.instagram.com/1995akc/?hl=en
                                                                                                FACEBOOK ALBUM : 
https://www.facebook.com/media/set/?set=a.150320089156228.1073741862.100025347121804&type=1&l=cb38cff661

FACEBOOK ALBUM NAME :
DWARHATTA, ANTPUR, RAJBALHAT (05.05.2018)

Thursday, 18 January 2018

চুঁচুড়া ও হুগলি ইমামবাড়া (Chuchura & Hooghly Imambara)

চুঁচুড়া ও হুগলি ইমামবাড়া  Chuchura & Hooghly Imambara (18/11/2017)



চুঁচুড়া, হুগলি চকবাজার ও বাশঁবেড়িয়া(অনিবার্য কারণবশত বাঁশবেড়িয়া যাওয়া হয়নি) - আজকের গন্তব্যস্থল এবং নানা ঘটনার সাক্ষী আমার এই ছোট্ট সফরটি। আমার এই সফরের সঙ্গী ছিল আমার অত্যন্ত প্রিয় বুকান চ্যাটার্জী দাদা। আমাদের ঘোরার বর্ণনা দেবার আগে হুগলি জেলার অন্তর্গত এই চুঁচুড়া শহরটি সম্বন্ধে কিছু কথা বলি। পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি শহর ও পৌরসভা এলাকা হল চুঁচুড়া। চুঁচুড়ার থেকে চুঁচড়ো নামটিই চলে কথ্য ভাষায়। এটি হুগলি জেলার সদর দপ্তর। হুগলি ও চুঁচুড়ার ইতিহাস ঘাটলে জানা যায় যে হুগলি শহরটি ছিল পর্তুগিজ দের অধীনে এবং চুঁচুড়া ছিল ওলন্দাজ দের অধীনে। অষ্টাদশ শতকের শেষ দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানী এই দুই শহর‌ই দখল করে ও পরে ১৮৬৫ সালে এই দুই প্রশাসনিক অঞ্চল কে এক করা হয়।
দুপুর ১২:৫৫, হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকালে চড়ে বসলাম আমি আর বুকান দা। এক ঘন্টার কাছাকাছি রাস্তা। ট্রেন ছাড়ল ১ বেজে ৫ মিনিট নাগাদ। বুকান দার সাথে আমি একটু বেশিই বকবক করি। যার ফলে আমরা কখন চুঁচুড়া স্টেশনের কাছে চলে এলাম তার খেয়ালই ছিল না। আমার মোবাইলে থাকা রেলের application টি না জানালে হয়ত আমি জানতেও পারতাম না। যাই হোক, যখন আমরা চুঁচুড়া স্টেশনে নামলাম তখন সময় হয়েছিল ১:৫২। স্টেশনের বাইরে থেকে ১৫ টাকা ভাড়ায় টোটো রিক্সা ধরে সোজা চলে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থল আর্মেনিয়ান চার্চ দর্শনে। আগেই বলেছি আমাদের এই ছোট্ট সফরটি ছিল নানা ঘটনায় ভরপুর। এর মধ্যে প্রথম ঘটনাটি হল আর্মেনিয়ান চার্চে ঢুকতে না পারা। স্টেশন থেকে চার্চ টোটো রিক্সা তে ১৫ মিনিট। আমরা চার্চের সামনে এসে দেখি চার্চের প্রধান দরজা ভেতর থেকে তালা দেওয়া। অনেকক্ষণ ডাকাডাকির পর চার্চের সিকিউরিটি গার্ড দরজা খুলল বটে কিন্তু আমরা ঢুকতে পারলাম না। আমাদের জানানো হল যে কলকাতার বড়বাজার থেকে আগে চার্চ ঘোরার অনুমতি পত্র নিয়ে আসতে হবে তারপর‌ই আমরা চার্চ ঘুরতে পারব। বারবার অনুরোধ করা সত্ত্বেও যখন আমাদের ঢুকতে দেওয়া হল না তখন চার্চের বাইরের অংশের‌ই কিছু ছবি তুললাম। চার্চের ইতিহাস ঘাটলে জানতে পারি চুঁচুড়ার শেষ ডাচ্ গভর্নর ড্যানিয়েল অ্যান্টনি ওভারবেক এই চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। ১৮২২ খ্রিষ্টাব্দে সোফিয়া বাগ্ৰামের পৃষ্ঠপোষকতায় এবং তার স্বামীর স্মরণে এই চার্চের সুউচ্চ চূড়াটি নির্মাণ করেন। যা এখনও বর্তমান।
যাইহোক,আমরা এবার বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যস্থল Dutch Cemetery বা ওলন্দাজ কবরস্থান বা গোরস্থান দেখবার ‌উদ্দ্যেশ্যে। এপ্রসঙ্গে জানিয়ে রাখি চুঁচুড়ায় Dutch Cemetery 'গোরস্থান' নামেই সকলের কাছে অধিক পরিচিত। চার্চ থেকে ২২ মিনিটের হাঁটা পথে চুঁচুড়া শহরের মধ্যস্থল ঘড়ির মোড় পেরিয়ে পৌঁছে গেলাম গোরস্থানে। কলকাতার south park street cemetery তে ঢুকতে যেখানে টিকিট কাটতে হয় সেখানে এই ওলন্দাজ কবরস্থানটিতে ঢুকতে কোনো টিকিট কাটতে হয় না। ভারতীয় পুরাতত্ত্ব জায়গাটিকে অধিগ্ৰহণ করলেও একপ্রকার অনাদরেই আছে এই ঐতিহাসিক স্থানটি। তবে আমার ঘোরা cemetery গুলোর মধ্যে এই dutch cemetery টি অনেক বেশি গোছানো ও সুন্দর। এই ওলন্দাজ কবরস্থানটিতে আছে ৪৫ টি ডাচ্ কবর। এটি ১৮-১৯ শতাব্দীতে খুবই সক্রিয় ছিল। এখানে সবচেয়ে প্রাচীন সমাধিটি স্যার কর্নেলিয়াশ জঙ্গের, যিনি ১৭৪৩ খ্রিষ্টাব্দে চুঁচুড়ায় মারা যান। আমরা এখানে ৩৫ মিনিট এর‌ও বেশি সময় মতো থেকে, ঘুরে ও ছবি তুলে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দ্যেশ্যে।
আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল ষন্ডেশ্বরতলা। ওলন্দাজ কবরস্থান থেকে বেরিয়ে তিন মাথার মোড়ে এসে এক ভদ্রলোক কে জিজ্ঞেস করলাম যে ষন্ডেশ্বরতলা কী হেঁটে যাওয়া যাবে? উনি বললেন , হেঁটে গেলে অনেকখানি রাস্তা। আপনারা বরং টোটো রিক্সা ধরে যান। ওনার কথামতো আমরা টোটো ধরলাম। টোটো চালক প্রথমে একটু ইতস্তত বোধ করছিল যাওয়া নিয়ে। কার্তিক ঠাকুর বিসর্জন হবে এই কারণে অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কলকাতা থেকে ঘুরতে এসেছি জানতে পেরে তিনি যেতে রাজি হলেন। একটা শর্টকার্ট রাস্তা ধরে ১২ মিনিটের মধ্যে আমাদের মন্দিরের কাছাকাছি নামিয়ে দিলেন। ভাড়া নিলেন ১৫ টাকা। দত্ত ঘাটের কাছে ষন্ডেশ্বর মন্দির চত্বরে আছে সিদ্ধেশ্বরী মাতার মন্দির, বঙ্কুবিহারী মন্দির, যোগাদ্যা দূর্গা মাতার মন্দির ও নাট মন্দির। এছাড়া মন্দির গুলির পিছন দিকে ঘাটের কাছে আছে আরও কয়েকটি মন্দির। মন্দির চত্বর বেশ গোছানো। ষন্ডেশ্বরতলার মন্দির গুলির সময়সূচি ও নিয়মাবলীর একটি ছবিও আমি পোস্ট করলাম।
সময় ৩:৫৩। দুপুর শেষ হয়ে বিকেল শুরু এবং আর কিছুক্ষণ পর‌ই অন্ধকার নেমে আসবে। তাও আমরা বাঁশবেড়িয়ায় গিয়ে ঘুরব এবং ছবি তুলব এই প্রকার এক অসম্ভব আশায় মন্দির চত্বর থেকে বেরিয়ে রিক্সা ধরলাম। রিক্সা চালককে বলে দিলাম বাঁশবেড়িয়া যাবার অটো রিক্সা যেখান থেকে পাব সেখানে নামাবেন। ১০ টাকা ভাড়ায় তিনি আমাদের নামালেন চুঁচুড়া আদালতের কাছের অটো স্ট্যান্ডে। অটো তে উঠে আমরা র‌ওনা দিলাম বাঁশবেড়িয়ার পথে। যাওয়ার পথে যে জায়গাটা পড়ল সেটা উপেক্ষা করে বাঁশবেড়িয়া‌ ঘোরা আমাদের পক্ষে আর সম্ভবপর হল না। চকবাজার এলাকায় অবস্থিত হুগলি ইমামবাড়া। বুকান দা আর আমি ঠিক করলাম এটা দেখেই যাব। যা ভাবা তাই কাজ। ১২ টাকা অটো ভাড়া দিয়ে আমরা নেমে পড়লাম। তারপর ৩-৪ মিনিটের হাঁটা পথে পৌঁছে গেলাম হুগলি ইমামবাড়া। ইমামবাড়া ঢুকতে ১০ টাকা মূল্যের একটি টিকিট কাটতে হয়। ইমামবাড়া ঢুকে বেশি সময় নষ্ট না করে আমি ছবি তুলতে শুরু করলাম। অবশ্য আমার আরও আগে বুকান দা শুরু করে দিয়েছিল ছবি তুলতে। ছবি তোলার মাঝেই আমরা ঢুকলাম মসজিদের ভিতর। ভেতরটা ছিল কোলাহল মুক্ত শান্ত একটা জায়গা। এরকম একটা জায়গা পেলে কেউই বেরিয়ে আসতে চাইবে না। আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছিল। যাইহোক কিছুক্ষণ কাটিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম কারণ মসজিদের দরজা খুব তাড়াতাড়ি বন্ধ হবে। ইমামবাড়ার দু-তলা তে আছে মাদ্রাসা। এর‌ই মধ্যে নির্দেশ এল ইমামবাড়া দেখার সময় শেষ। এবার গেট বন্ধ হবে। আমরা বেরিয়ে পড়লাম। সময় ৫:০৫। অন্ধকার হচ্ছে আস্তে আস্তে । সামনেই ছিল জুবিলী ব্রীজ। সেটির ছবি তোলার আশায় আমরা এগতে থাকলাম। কিন্তু ঘটল আর এক বিপত্তি। আমার সঙ্গী বুকান দা তার ব্যাগ ইমামবাড়া আসার অটো তে রেখে চলে এসেছে। ইমামবাড়া দেখার নেশায় এতটাই মেতে ছিলাম যে ব্যাগ নিতে ভুলে গেছি সে কথা কারুরই মনে ছিল না। আমরা সাথে সাথে টোটো রিক্সা ধরে সেই অটো স্ট্যান্ডের কাছে গেলাম বটে, কিন্তু অটো ওলা বা ব্যাগ দুটোর কোনটাই পেলাম না। শেষপর্যন্ত হতাশ হয়ে ব্যান্ডেল গামী অটোরিকশা তে চড়ে সন্ধ্যা ৬:৪০ নাগাদ ব্যান্ডেল স্টেশন পৌঁছে ৬:৪৫ এ হাওড়া যাবার একটি লোকাল করে আমরা বাড়ি ফিরলাম। অম্বিকা কালনা র মতো এই ছোট্ট সফরটিও অনেক ঘটনার সাক্ষী হয়ে র‌ইল।
প্রধান দরজার পাশে থাকা আর্মেনিয়ান চার্চের ফলক।
প্রধান ফটক।
আর্মেনিয়ান চার্চ।
সোফিয়া বাগ্ৰামের পৃষ্ঠপোষকতায় নির্মিত চার্চের সুউচ্চ চূড়া।
ঘড়ির মোড়।
চুঁচুড়া শহরের মধ্যস্থল।
ওলন্দাজ কবরস্থান
অন্দরমহল।
ওলন্দাজ কবরস্থান।
অন্দরমহল।
ওলন্দাজ কবরস্থান।
ষন্ডেশ্বরতলা মন্দিরে ঢোকার মুখে।
সিদ্ধেশ্বরী কালীমন্দির
বঙ্কুবিহারী মন্দির
যোগাদ্যা দূর্গা মন্দির
নাট মন্দির।
ষন্ডেশ্বরতলা মন্দির।
ষন্ডেশ্বরতলা মন্দির গুলির সময়সূচি ও নিয়মাবলী।
ষন্ডেশ্বরতলা মন্দির (পিছনের দিক) 
দত্ত ঘাট।
ইমামবাড়া ঢোকার টিকিট।
ইমামবাড়া
হুগলি ইমামবাড়া। (Panorama view)
ইমামবাড়া









ALBUM -  CHUCHURA & HOOGHLY IMAMBARA
AKC PHOTOGRAPHY
DATE - 18/11/2017
DEVICE - LENOVO VIBE K5

Facebbok :-
https://www.facebook.com/ak.chatterjee.1485

Ambika Kalna Album(Facebook) :-
https://www.facebook.com/ak.chatterjee.1485/media_set?set=a.124634174964753.1073741868.100022545129761&type=3

Facebook Page :-
https://www.facebook.com/Photography.akc/

Instagram :-
https://www.instagram.com/1995akc/?hl=en

Sevoke & Kalijhora । Top 2 places visit in Siliguri,West Bengal । TRAVEL...

My Fourth YouTube and First Travel Video.....Pls Pls Pls SUBSCRIBE to my channel and hit the BELL icon to stay notified.....Hope you like...

BLOG ITEMS